1. nasiralam4998@gmail.com : admi2017 :
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ১১:৪৪ অপরাহ্ন

হিলিতে পেঁয়াজ ৮০ টাকা কেজি

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ জুন, ২০২৪
  • ১৮২ বার

এক সপ্তাহের ব্যবধানে দিনাজপুরের হিলি বন্দর বাজারে কেজিতে দেশি পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়েছে ১৫ টাকা। প্রকার ভেদে ৬৫ টাকার পেঁয়াজ বর্তমান বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজি দরে। এদিকে ভারত থেকে আমদানিকৃত পেঁয়াজ খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৬৫ টাকা কেজি হিসেবে। হঠাৎ দাম বাড়ায় বিপাকে ক্রেতা-বিক্রেতারা।

সোমবার (৪ জুন) সকালে হিলি বাজার ঘুরে দেখা যায়, খুচরা বাজারে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজি দরে। যেটি গত এক সপ্তাহ আগে বিক্রি হয়েছিলো ৬৫ টাকায়। আবার ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬৫ টাকা কেজি দরে। বাজারে দেশি পেঁয়াজ আমদানি কম হওয়ার অজুহাত ও ব্যবসায়ীদের সিন্ডিকেটে পেঁয়াজের দাম বৃদ্ধি পাচ্ছে বলে দাবি করছেন সাধারণ ক্রেতারা।

হিলি বাজারে সবজি কিনতে আসা আব্দুল আজিজ বলেন, সামনে কোরবানির ঈদ, প্রচুর পেঁয়াজের প্রয়োজন হবে। তাই ব্যবসায়ীরা বিভিন্ন অজুহাতে এই পেঁয়াজের দাম বাড়িয়েছে। তবে প্রশাসন যদি বাজার মনিটরিং ঠিকভাবে করে তাহলে অসাধু ব্যবসায়ীরা দাম বাড়াতে ভয় পাবে।

লুৎফন রহমান বলেন, গত সপ্তাহে ৬৫ টাকা কেজি হিসেবে পেঁয়াজ কিনলাম, আজ সেই দেশি পেঁয়াজ কিনতে হলো ৮০ টাকা কেজি দরে। স্বল্প সময়ে এতো দাম বাড়লে আমাদের মতো সাধারণ ক্রেতাদের কি হবে?

হিলি বাজারে পাইকারি পেঁয়াজ ব্যবসায়ী শাকিল আহমেদ বলেন, গত সপ্তাহে পেঁয়াজের দাম খুচরা বাজার ছিলো ৬৫ টাকা কেজি। পরে তা বৃদ্ধি পেয়ে হয়েছিলো ৭০ টাকা কেজি। আবার গত দুইদিন থেকে আরও ১০ টাকা বৃদ্ধি হয়ে বর্তমান বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজি দরে। বর্তমান বাজারে দেশি পেঁয়াজ আমদানি কম হচ্ছে, যার কারণে পেঁয়াজের দাম বেড়ে গেছে।

Views: 19

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..