1. nasiralam4998@gmail.com : admi2017 :
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ১২:৪৬ অপরাহ্ন

ঝিনাইদহের কোটচাঁদপুরে ট্রেনের ধাক্কায় স্কুলছাত্র নিহত

  • আপডেট টাইম : বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৬৮ বার

ঝিনাইদহের কোটচাঁদপুরে ট্রেনের ধাক্কায় ফাহাদ হোসেন (১৪) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলার রাঙ্গিয়ারপোতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ফাহাদ হোসেন একই গ্রামের কুয়েত প্রবাসী আব্দুস সামাদ সর্দারের ছেলে ও এলাঙ্গী মফেজ উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্র ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ফাহাদ মোটরসাইকেলে বাড়ি থেকে গ্রামের মাঠে যাচ্ছিল। রাঙ্গিয়ারপোতা এলাকার রেল ক্রসিংয়ে পৌঁছালে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

যশোর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শাহিদুল ইসলাম বলেন, ট্রেনের ধাক্কায় এক স্কুলছাত্র মারা গেছে। মরদেহ উদ্ধারের প্রক্রিয়া চলছে।

Views: 9

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..