1. nasiralam4998@gmail.com : admi2017 :
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন

সুগন্ধা বিচকে ‘বঙ্গবন্ধু বিচ’ নামকরণের নির্দেশনা বাতিল

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৫৩ বার

কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা বিচকে ‘বঙ্গবন্ধু বিচ’ এবং কলাতলী ও সুগন্ধা বিচের মাঝখানের এলাকাকে ‘মুক্তিযোদ্ধা বিচ’ নামকরণ করে জারি করা প্রজ্ঞাপন বাতিল করা হয়েছে। গত রোববার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. সাহেব উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে ১৯ ফেব্রুয়ারি সুগন্ধা বিচ পয়েন্টের নাম পাল্টে ‘বঙ্গবন্ধু বিচ’ রেখে প্রজ্ঞাপন জারি করেছিল মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।

নতুন বিজ্ঞপ্তিতে বলা হয়, আগে পাঠানো নির্দেশনার ওপর কোনো ব্যবস্থা গ্রহণ না করার জন্য অনুরোধ করা হলো।

একই সঙ্গে আগে পাঠানো পত্রটি বাতিল বলে গণ্য করা হলো। সুগন্ধা বিচকে ‘বঙ্গবন্ধু বিচ’ নামকরণের জন্য মুক্তিযোদ্ধা সন্তান সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান সোলায়মান মিয়া আবেদন করেছিলেন। পরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির ১৩তম সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

Views: 14

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..