1. nasiralam4998@gmail.com : admi2017 :
  2. wp_cron@wordpess.com : wp_cron :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন

নির্বাচনে সোয়া ৩ কোটি ভোটার উপস্থিতির নির্দেশনা চেয়ে রিট

  • আপডেট টাইম : বুধবার, ৩ জানুয়ারী, ২০২৪
  • ১৮২ বার

আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সরকারের সুবিধাভোগী সোয়া তিন কোটি ভোটারের উপস্থিতি নিশ্চিত করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ড. বশির আহমেদ। রিটে সরকারের সুবিধাভোগী নাগরিকদের ভোটদানে বাধ্যতামূলক করার নির্দেশনা চাওয়া হয়েছে।

বুধবার (৩ জানুয়ারি) বিচারপতি মো. ইকবাল কবীরের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটি শুনানির জন্য কার্যতালিকায় রয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব, নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে।

ড. বশির আহমেদ জানান, দেশে সরকারের সরাসরি সুবিধাভোগী ভোটার রয়েছে ২ কোটি ৭৫ লাখ। এর সঙ্গে আধা সরকারি, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা-কর্মচারী মিলে মোট সুবিধাভোগী সোয়া ৩ কোটি। রিটে ভোটকেন্দ্রে এই ভোটারদের উপস্থিতি নিশ্চিত করার নির্দেশনা চেয়েছেন তিনি।

Views: 8

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..