1. nasiralam4998@gmail.com : admi2017 :
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন শুনানি আজ

  • আপডেট টাইম : বুধবার, ২২ নভেম্বর, ২০২৩
  • ১৬১ বার
ফাইল ফটো

কারাগারে থাকা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে প্রধান বিচারপতির বাসভবনে ভাঙচুর মামলায় জামিন আবেদনের ওপর শুনানির দিন আজ।

বুধবার (২২ নভেম্বর) দুপুরে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে জামিন শুনানি অনুষ্ঠিত হবে।

২০ নভেম্বর মামলাটি জামিন শুনানির জন্য ছিলো। তবে মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল্লাহ আবু অসুস্থ জানিয়ে শুনানির জন্য সময় চায় রাষ্ট্রপক্ষ। আদালত সময় আবেদন মঞ্জুর করে ২২ নভেম্বর পরবর্তী তারিখ ধার্য করেন।

গত ২ নভেম্বর ঢাকা মহানগর দায়রা জজ আদালতে মির্জা ফখরুলের জামিনের আবেদন দাখিল করেন তার আইনজীবী সৈয়দ জয়নুল আবেদদীন মোজবাহ।

গত ২৯ অক্টোবর মির্জা ফখরুলকে গুলশান-২ এর ৭১ নম্বর সড়কের ১৮ নম্বর বাড়ি থেকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

গত ২৮ অক্টোবর প্রধান বিচারপতির বাসভবনে নাশকতামূলক কর্মকাণ্ড চালায়। এ ঘটনায় মির্জা ফখরুলসহ বিএনপির ৫৯ নেতাকর্মীর বিরুদ্ধে রমনা থানায় মামলা করা হয়।

Views: 9

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..