1. nasiralam4998@gmail.com : admi2017 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্র বলেছে জো বাইডেনের কথিত উপদেষ্টা জাহিদুল ইসলাম ওরফে মিয়া আরেফি তাদের কেউ না: পররাষ্ট্রমন্ত্রী

  • আপডেট টাইম : শনিবার, ৪ নভেম্বর, ২০২৩
  • ২০০ বার

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, জো বাইডেনের কথিত উপদেষ্টা জাহিদুল ইসলাম ওরফে মিয়া আরেফি সম্পর্কে যুক্তরাষ্ট্র বলেছে, ওই লোক তাদের কেউ না। যুক্তরাষ্ট্র তাদের আইনে হয়তো তার বিচার করবে। দেশের আইনেও তার বিচার হবে।

শনিবার (৪ নভেম্বর) সকালে সিলেটে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, বিএনপি আন্দোলনের নামে মিথ্যাচারের রাজনীতি শুরু করেছে। ২৮ তারিখ শান্তিপূর্ণ সমাবেশের কথা বলে তারা পুলিশ হত্যা, সাংবাদিক নির্যাতন, বিচারকের বাসায় হামলা ও হাসপাতালে আগুন দিয়েছে।

বিএনপির নেতাদের প্রতি আহ্বান জানিয়ে আব্দুল মোমেন বলেন, সন্ত্রাস ও মিথ্যাচারের পথ ছেড়ে নির্বাচনে আসুন।

Views: 17

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..