1. nasiralam4998@gmail.com : admi2017 :
  2. wp_cron@wordpess.com : wp_cron :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৮:১০ অপরাহ্ন

আর্থিক সেবা খাতে বাংলাদেশ ফাইন্যান্স আইসিএবির পেল পুরস্কার

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩
  • ২১৩ বার

টানা তিনবার ‘আর্থিক সেবা খাতে’ শ্রেষ্ঠত্বের পুরস্কার জিতে নিলো বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেড। ২০২২ সালে সেরা আর্থিক প্রতিবেদন প্রকাশের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ ফাইন্যান্সকে পুরস্কৃত করেছে ইন্সটিটিউট অব চার্টার্ড একাউন্টেন্টস অব বাংলাদেশ।

এছাড়া আর্থিক সেবা খাতের পাশাপাশি; করপোরেট গভর্নেন্স এ একটি এবং ইন্টিগ্রেটেড রিপোর্টিং এ একটিসহ আরও দুটি পুরস্কার পেয়েছে বাংলাদেশ ফাইন্যান্স।

সোমবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে ১৫টি ক্যাটাগরিতে মোট ৩০টি প্রতিষ্ঠান ও সংস্থাকে এ পুরস্কার দেওয়া হয়।

আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় কায়সার হামিদ বলেন, বাংলাদেশ ফাইন্যান্সের ধারাবাহিক উন্নতির বহিঃপ্রকাশ হিসেবে টানা তিনবার আইসিএবি অ্যাওয়ার্ড পেয়েছে; শ্রেষ্ঠত্বের এই স্বীকৃতি অদূর ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।

Views: 15

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..