1. nasiralam4998@gmail.com : admi2017 :
  2. wp_cron@wordpess.com : wp_cron :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন

মেহেরপুরে ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার ৩

  • আপডেট টাইম : বুধবার, ৬ অক্টোবর, ২০২১
  • ৩৭৭ বার
মাদক কারবারী গ্রেফতার
মাদক কারবারী গ্রেফতার ৩

মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুরের গাংনী থানা পুলিশ অভিযান চালিয়ে পলাশীপাড়া গ্রাম থেকে তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে।

বুধবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে ৩৭ বোতল ফেনসিডিলসহ তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মামলাসহ মেহেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

মাদক কারবারিরা হলেন: কুষ্টিয়ার আড়পাড়ার আফসার আলীর ছেলে হাসান আলী (২৪), পলাশীপাড়ার মকবুল হোসেনের ছেলে শওকত (৪৫) ও মোহনের ছেলে রুবেল(২৬)।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান জানান, গ্রেফতারকৃতরা চিহ্নিত মাদক কারবারী। অভিযান চালিয়ে দুটি ব্যাগে ৩৭ বোতল ফেনসিডিলসহ তাদের গ্রেফতার করা হয়।

দর্শনা নিউজ 24/এইচ জেড

Views: 13

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..