1. nasiralam4998@gmail.com : admi2017 :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন

যশোরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ জুন, ২০২১
  • ৩৩৭ বার
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু
ফাইল ফটো

অনলাইন ডেস্ক: যশোর সদর উপজেলায় ছোট খুদড়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সামিয়া (২) নামে এক শিশুকন্যার মৃত্যু হয়েছে। সামিয়া খুদড়া গ্রামের দিনমজুর সোহেলের মেয়ে।

মঙ্গলবার (৮ জুন) সকালে ঘরের মধ্যে কাঠের দেয়ালে হাত দিলে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়।

নিহতের দাদী খুরশিদা বেগম জানান, সোমবার রাতে বৃষ্টি হলে ঘরের মধ্যে কাঠের দেয়াল বিদ্যুৎস্পৃষ্ট হয়। সকাল ৮টার দিকে সামিয়া দেয়ালে হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়।

এসময় তাকে উদ্ধার করে প্রথমে খাজুরা স্বাস্থ্য ক্লিনিকে পরে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আহমেদ তারেক সামস সামিয়ার মৃত্যু ঘোষণা করে জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

দর্শনা নিউজ 24/এইচ জেড

Views: 16

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..