1. nasiralam4998@gmail.com : admi2017 :
  2. wp_cron@wordpess.com : wp_cron :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ অপরাহ্ন

আলমডাঙ্গায় বজ্রপাতে মৃত্যু ১

  • আপডেট টাইম : রবিবার, ৬ জুন, ২০২১
  • ৩৩৫ বার
বজ্রপাতে মৃত্যু ১
ফাইল ফটো

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বজ্রপাতে কোরবান আলী (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

রোববার (৬ জুন) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার রুইথনপুর গ্রামের দক্ষিণ মাঠে এ দুর্ঘটনা ঘটে।

কোরবান আলী একই উপজেলার চিৎলা ইউনিয়নের রুইথনপুর গ্রামের মৃত ফকির আলীর ছেলে।

স্থানীয় লোকজন ও মৃতের স্বজনরা জানান, সন্ধ্যায় গ্রামের দক্ষিণ মাঠে কচুর ক্ষেতে সার দিচ্ছিলেন কোরবান আলী। এসময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে বজ্রাঘাতে ঘটনাস্থলেই কোরবান আলীর মৃত্যু হয়।

চিৎলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুস সালাম বিপ্লব এ তথ্য নিশ্চিত করে জানান, রাতেই কোরবান আলীকে দাফন করা হয়েছে।

দর্শনা নিউজ 24/এইচ জেড

Views: 6

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..