1. nasiralam4998@gmail.com : admi2017 :
  2. wp_cron@wordpess.com : wp_cron :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন

মুখের দুর্গন্ধ দূর করার উপায় জেনে নিন

  • আপডেট টাইম : বুধবার, ১৯ মে, ২০২১
  • ৩৬৮ বার
মুখের দুর্গন্ধ দূর
ফাইল ফটো

অওরা : মুখের দুর্গন্ধ যেকোনো মানুষের জন্য বিব্রতকর। এই দুর্গন্ধের কারণে অস্বস্তিকর পরিস্থিতিতে পড়তে হয়। শ্বাস ফেলার সময় বা কথা বলার সময় মুখ থেকে বের হয় বাজে গন্ধ। মূলত সালফার জাতীয় উপাদানসমৃদ্ধ খাবার বেশি খেলে কিংবা হজমের সমস্যার কারণে দেখা দেয় এই সমস্যা।

কিছু নিয়ন মেনে চললেই মুক্তি পাওয়া যায় এই সমস্যা থেকে জেনে নিন –

• জল: শরীরে জলের পরিমাণ কমে গেলে মুখে দুর্গন্ধ হবার সম্ভাবনা বেড়ে যায়। তাই নিয়মিত পর্যাপ্ত জল পান করলে মুখের বাজে গন্ধ দূর হয়ে যাবে।

• ক্যাফেইন কম খান: অতিরিক্ত চা বা কফি খেলে এর ক্যাফেইন জিহ্বার ওপর একটা প্রলেপ ফেলে, যা ব্যাকটেরিয়া বৃদ্ধিতে সহায়তা করে। ক্যাফেইন প্রয়োজন হলে আপনি গ্রিন টি পান করুন। খাবারের পর নিয়মিত গ্রিন টি পান করা মুখের ব্যাকটেরিয়া তৈরিতে বাধা দেয়।

• ধূমপান ছাড়ুন: সিগারেট খেলে মুখে বাজে গন্ধ তৈরি হয়। তাই ধূমপানের অভ্যাস থাকলে সেটা ত্যাগ করুন।

• দই খান: ঠাণ্ডা দুধ বা দই হজমে সাহায্য করে। মসলা জাতীয় খাবার খাওয়ার পরে দুধ বা দই খেলে মুখের দুর্গন্ধ কমে যাবে।

• লবঙ্গ বা এলাচ খান: বাইরে গেলে লবঙ্গ বা এলাচ সঙ্গে রাখুন। সাময়িকভাবে মুখের গন্ধ দূর করার জন্য লবঙ্গ বা এলাচ চিবানোর অভ্যাস করুন।

• চুইংগাম চিবান: মুখের গন্ধ থেকে বাঁচতে তাত্‍ক্ষণিক সমাধান হিসেবে চুইংগাম চিবাতে পারেন। চুইংগাম মুখের ভেতরে স্যালাইভা(লালা) তৈরি করে এবং ব্যাকটেরিয়া দূর করে।

• দাঁত ও জিহ্বা পরিষ্কার রাখুন: প্রতিদিন দুই বেলা ব্রাশ করা দাঁতকে ভালো রাখতে সাহায্য করে। মুখের দুর্গন্ধ দূর করার জন্যও দুই বেলা দাঁত ব্রাশ করা জরুরি। তবে ব্রাশ করার মানে শুধু দাঁতই নয়, জিহ্বাও ব্রাশ করা জরুরি। কারণ জিহ্বাতে ব্যাকটেরিয়া জমে যায় এবং মুখে দুর্গন্ধ হয়।

• তাজা ফল ও সবজি খান: ফাইবারসমৃদ্ধ তাজা ফল ও সবজি দাঁতে আটকে থাকা খাদ্যকণা বের করে আনে। এটি মুখে লালা তৈরি করে ক্ষতিকর ব্যাকটেরিয়া দূর করে ফেলে।

দর্শনা নিউজ 24/এইচ জেড

Views: 19

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..