1. nasiralam4998@gmail.com : admi2017 :
  2. wp_cron@wordpess.com : wp_cron :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন

ঝিনাইদহে মৌমাছির কামড়ে কৃষকের মৃত্যু

  • আপডেট টাইম : বুধবার, ২১ এপ্রিল, ২০২১
  • ৩৩৮ বার
মৌমাছির কামড়ে কৃষকের মৃত্যু
ঝিনাইদহের কালীগঞ্জে মৌমাছির কামড়ে গোপাল কিশোর পাল নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। ফাইল ফটো

অনলাইন ডেস্ক : ঝিনাইদহের কালীগঞ্জে মৌমাছির কামড়ে গোপাল কিশোর পাল নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

বুধবার (২১ এপ্রিল) সকালে র বালিয়াডাঙ্গা গ্রামে জমির ফসল দেখতে গিয়ে এ ঘটনা ঘটে।

মৃত গোপাল উপজেলার বালিয়াডাঙ্গা পালপাড়া গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, বুধবার সকালে দিনমজুর নিয়ে নিজ জমিতে কাজ করতে যান গোপাল। তাদের কাজ দেখিয়ে দিয়ে তিনি পাশের আরেকটি জমি দেখতে যান। সেখানে বাঁধা দুটি গরু মারামারি করার সময় মৌমাছির চাকে আঘাত লাগে। এতে চাক ভেঙে যায়। এ সময় চাকের মৌমাছি এসে গোপালকে কামড়াতে থাকে। গোপালের চিৎকারে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কালীগঞ্জ থানার ওসি মাহফুজুর রহমান মিয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

দর্শনা নিউজ 24/এইচ জেড

Views: 18

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..