1. nasiralam4998@gmail.com : admi2017 :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:২৬ অপরাহ্ন

মেহেরপুরে মোটরসাইকেল থেকে পড়ে যুবকের মৃত্যু

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ এপ্রিল, ২০২১
  • ৩৫৯ বার
মোটরসাইকেল আরোহীর মৃত্যু
ফাইল ফটো

স্টাফ রিপোর্টার : মেহেরপুরের গাংনীতে মোটরসাইকেলের পেছন থেকে পড়ে আরিফুল ইসলাম (১৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (১২ এপ্রিল) রাত ৮টার দিকে ধানখোলা ইউনিয়নের মাঠপাড়া গ্রামের এ দুর্ঘটনা ঘটে।

আরিফুল ওই গ্রামের সোলেমান হোসেনের ছেলে।

ধানখোলা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য বছির উদ্দিন বলেন, আরিফুল মোটরসাইকেলের পেছনে বসা ছিলেন। চলন্ত অবস্থায় পেছন থেকে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান জানান, অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

রাজশাহীর সময় /এএইচ

Views: 14

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..