1. nasiralam4998@gmail.com : admi2017 :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন

যৌথ উদ্যোগে এবার কোম্পানি গঠন করবে এসিআই লিঃ

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩
  • ১৮৫ বার
ফাইল ফটো

পুঁজিবাজারে ওষুধ ও রসায়ন খাতে তালিকাভুক্ত কোম্পানি এসিআই লিমিটেডের পরিচালনা পর্ষদ ইউনাইটেড বিস্কুটস টপকো লিমিটেডের সঙ্গে যৌথ উদ্যোগে কোম্পানি গঠন করার সিদ্ধান্ত নিয়েছে।

মঙ্গলবার (১৪ নভেম্বর) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, কোম্পানিটি ইংল্যান্ডের আইনে পরিচালিত হবে এবং উৎপাদিত বিস্কুট বিশ্বব্যাপী পৌঁছাবে। প্রস্তাবিত কোম্পানিটির নাম হবে “প্লাডিস বাংলাদেশ লিমিটেড।”

কোম্পানিটি জানায়, প্রস্তাবিত কোম্পানিটিতে এসিআই ৫০ কোটি টাকা বিনিয়োগ করবে। আগামী ২ বছরের মধ্যে এসিআই প্রাস্তাবিত কোম্পানির ৪৯ শতাংশ শেয়ার ধারণ করবে।

নিয়ন্ত্রক সংস্থার সম্মতি ও অন্যান্য শর্তসাপেক্ষে নতুন কোম্পানি গঠন করতে পারবে এসিআই।

Views: 15

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..