1. nasiralam4998@gmail.com : admi2017 :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:০০ অপরাহ্ন

মেহেরপুরে মানসিক ভারসাম্যহীন এক নারীর লাশ উদ্ধার

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১
  • ৩৭৬ বার
নারীর লাশ উদ্ধার
মেহেরপুরে মানসিক ভারসাম্যহীন এক নারীর লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : মেহেরপুরে মানসিক ভারসাম্যহীন এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ জুলাই) সকালে মেহেরপুর শহরের নতুন বাস টার্মিনাল থেকে তার লাশ উদ্ধার করা হয়।

জানা গেছে ওই নারীর নাম মনুয়া (৬০)। সে দীর্ঘ দশ বছর আগে মেহেরপুর আসে। এত বছর সে মেহেরপুরে থাকলেও তার পরিবারের কোন সদস‍্যদের খোঁজ পাওয়া যায়নি। মনুয়াকে নতুন বাস টার্মিনাল এলাকায় ব্র‍্যাক অফিসের সামনে নয়ন নামের এক দোকানদার দেখভাল করতেন। মনুয়া নতুন বাস টার্মিনালে রাত্রিযাপন করতো।

আজ সকালে টার্মিনাল এলাকার এক দোকানদার তাকে বার বার ডাকলেও মনুয়া না উঠলে তার সন্দেহ হয়। পরে কাছে গিয়ে বুঝতে পারে মনুয়া মারা গেছে। মনুয়া পাগলি স্বভাবের হলেও এলাকার অনেককেই আপন করে নিয়েছিলেন।

দর্শনা নিউজ 24/এইচ জেড

Views: 13

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..